ছালেহ আবাদ এম এন ফাযিল মাদ্রাসা

সভাপতি (গভার্ণিং বডি)

মাদ্রাসার ইতিহাস

চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলার কৈয়ারপুল রেলক্রসিং থেকে ৫০০ গজ উত্তরে ৫ নং সদর ইউনিয়নের  অন্তর্গত সাতবাড়িয়া বেতিয়াপাড়া গ্রামে মনোরম পরিবেশে অবস্থিত ইসলামিক ও আধুনিক শিক্ষার সংমিশ্রণে ধর্মীয় প্রতিষ্ঠান ছালেহ আবাদ এম এন ফাযিল ডিগ্রী মাদ্রাসা। এটি ১৯৬৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে । স্থানীয় ব্যক্তিবর্গের আন্তরীক সহযোগিতায় মরহুম মাওলানা আব্দুল হাকীম সাহেব এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

১৯৭৭ সালে মাদ্রাসা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে।  প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি  যোগ্য ও অভিজ্ঞ অধ্যক্ষ এবং দক্ষ শিক্ষক মন্ডলীর তত্বাবধানে ধর্মীয় নৈতিকতা সম্পন্ন, দেশ প্রেমের মূল্যবোধ এবং সুনাগরিক হিসেবে মানব সম্পদে পরিণত করতে বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছে। মাদ্রাসায় শিশু শ্রেণি থেকে ফাযিল (ডিগ্রী) পর্যন্ত প্রতি ক্লশে সন্তোষজনক শিক্ষার্থী রয়েছে। পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সফলতা এই মাদ্রাসার অনন্য অর্জন।

২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে ইসলামিক শিক্ষার পাশা পাশি  ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ দেশ প্রেমিক গড়ে তোলাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে কর্তৃপক্ষ, অভিভাবক, এলাকাবাসী সর্বোপরি  সকলের আন্তরীক পরামর্শ ও সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশা রাখছি।

আমরা যেন আমাদের দায়িত্ব নিরলসভাবে পালন করে যেতে পারি আল্লাহ রাব্বুল আলীমের কাছে সাহায্য চাই, সেই সাথে সকলের দোয়া কামনা করছি।

মোহাম্মদ ছগীর হোছাইন

অধ্যক্ষ

শিক্ষক মণ্ডলী
শিক্ষার্থী

অধ্যক্ষ মহোদয়

জনাব মোহাম্মদ ছগীর হোছাইন

কামিল হাদিস, কামিল ফিকহ এম.এ . 

(কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়  কলেজ)

যোগদান: ০১-০৪-২০০৪ খ্রি.

মোবাইল: ০১৩০৯-১০৩৭৪৪

সুবর্ণ জয়ন্তী কর্ণার

নতুন কারিকুলাম পাঠ্যপুস্তক -২০২৩